প্রচণ্ড গরমে শুধুমাত্র গত দু’সপ্তাহে ভারতের বিহারে অগ্নিকাণ্ডে ৬৬ জন মানুষ এবং প্রায় ১২শ’ প্রাণী মারা গেছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা এসেছে রান্নায়। অর্থাৎ এই গরমে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোন রান্না করা যাবে না। কেউ যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তার দুবছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
প্রচণ্ড তাপাদাহে পুড়ছে গোটা ভারত। তবে বিহারে গরমের সঙ্গে যুক্ত হয়েছে শুষ্ক বাতাস। আর এই বাতাসের কারণেই সৃষ্টি হচ্ছে অগ্নিকাণ্ডের। শুধু রান্না নয় আগুন সংশ্লিষ্ট ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনেও বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারের যুক্তি হচ্ছে রান্নার আগুন থেকে ঘটছে দুর্ঘটনা এবং বাতাসে খড়কুটা উড়ে গিয়ে বড় বিপদ ডেকে আনছে। এছাড়া আগুন লাগলে বাতাসের কারণে সেটা খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে।
গত দুদিন আগে বিহারের বেগুসারাই জেলায় আগুন লেগে কমপক্ষে তিনশ’ কুঁড়ে ঘর পুড়ে গেছে।
এআই





