মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইরানের বিরুদ্ধে বিরাজমান আমেরিকার প্রাথমিক আর্থিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলার জন্য বিদেশি ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, চূড়ান্ত পরমাণু সমঝোতা ইরান মেনে চলছে এবং মার্কিন কিছু কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এ সমঝোতা দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা এখন আমেরিকার দায়িত্ব বলেও জানান তিনি।
আর এরই অংশ হিসেবে বিদেশি সরকার এবং ব্যাংকগুলোকে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়। অবশ্য তার বাক্যের শেষাংশ পূরণ করেন এক সাংবাদিক এবং তার সঙ্গ সহমত পোষণ করেন মার্ক টোনার। তিনি বলেন, সঠিক ভাবে এ কথাটিই বলতে চাই।
তার এ বক্তব্য থেকে বোঝা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সরকার আমেরিকার স্বার্থেই ইরানের বিরুদ্ধে বিরাজমান ওয়াশিংটনের আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করতে চাইছেন। কিন্তু এটি নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়ত মার্কিন প্রশাসনের জন্য সংকট হয়ে দেখা দিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
এসটি





