রাশিয়ার ২৮ জন অলিম্পিক খেলোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আদালত।

নিষেধাজ্ঞা জারি করা ২৮ জন খেলোয়াড়ের আপিলের বিপরীতে বৃহস্পতিবার এই রায় দেয় রাশিয়ার সর্বোচ্চ আদালত।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও আসছে দক্ষিণ কেরিয়ায় শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে এখনো সন্দিহান খেলোয়াড়রা।

বৃহস্পতিবার এক সিদ্ধান্তে দ্যা কোর্ট ফর অরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) জানায়, খেলোয়াড়দের বিরুদ্ধে আনিত অভিযোগে সঠিক তথ্য প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় আদালত খেলোয়াড়দের পক্ষে এই রায় দেয়।

আদালতের রায়ে অলিম্পিক খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশিপাশি ২০১৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসে তাদের ফলাফল অব্যাহত রাখা হয়।

উল্লেখ্য ২০১৪ সালে রাশিয়া শীতকালীন অলিম্পিক গেমসে ড্রাগ নিয়ে খেলায় অংশগ্রহণ করার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হয়।

জেড