ভারতের সাবেক আলোচিত সেনাপ্রধান জেনারেল (অব.) ভি কে সিং মোদির বিজেপি-তে যোগদান করতে পারেন। বয়স নিয়ে বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সঙ্গে বিতর্কে জড়িয়ে যাওয়া সিং শনিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে এনডিটিভি।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভি কে সিংয়ের সাক্ষাতের দুদিন পরই এ খবর জানা গেল। তবে, সদ্য অবসর নেয়া সেনাপ্রধান এই সাক্ষাৎকে স্রেফ 'সৌজন্যতা'র খাতিরে বলে জানিয়েছেন।
বিজেপি-তে যোগ দেয়ার ব্যাপারে গত বছরের অক্টোবরেই গুজব রটেছিল। অবশ্য জেনারেল সিং তখনকার সেই সম্ভাবনাকে নাকচ করে দেন। তখন তিনি জানিয়েছিলেন যে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত আন্না হাজারের সহযোদ্ধা হতে চান তিনি। তবে, এবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেয়ার ব্যাপারটি মোটামুটি নিশ্চিত হলো।
ব্যাপারটি আরো নিশ্চিত হওয়া গেল যখন নরেন্দ্র মোদির সঙ্গে তাকে একই মঞ্চে দেখা গেল। হরিয়ানা প্রদেশে মোদির নির্বাচনী প্রচারণার সময় মোদির সঙ্গে একই মঞ্চে অবস্থান নেন সাবেক এই জেনারেল। হরিয়ানার ওই নির্বাচনী প্রচারণাটি কেবল সরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সৌজন্যে আয়োজন করা হয়েছিল।
জেনারেল সিং-ই হলেন প্রথম কোনো ভারতীয় সেনাপ্রধান যিনি বয়স সম্পর্কিত বিতর্কে জড়ান। তিনি সরকারকে আদালতে যেতে বাধ্য করেন। কংগ্রেস সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভি কে সিং-য়ের চাকরির মেয়াদ শেষ বলে ঘোষণা করে। এর প্রমাণ হিসেবে মন্ত্রণালয় সুপ্রিম কোর্টকে জানায় যে, ভি কে সিংয়ের জন্ম ১৯৫০ সালে, সে অনুযায়ী তার অবসরে যাওয়ার কথা। কিন্তু সিং দাবি করেন, তার জন্ম '৫০-এ নয় বরং ১৯৫১-তে।
তবে, সুপ্রিম কোর্ট সরকারের পক্ষেই রায় দেন। ফলে, পদত্যাগে বাধ্য হন জেনারেল ভি কে সিং। আদালত সরকারের বিরুদ্ধে ভি কে সিংয়ের বয়স সংক্রান্ত পিটিশনকে এক ধরনের 'বিনোদন' বলেও উল্লেখ করেন। বিজেপি-তে যোগ দিয়ে ভি কে সিং এখন কংগ্রেস সরকারের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান কি না তাই এখন দেখার বিষয়। কেননা এই কংগ্রেস সরকারের কারণেই তাকে হেনস্থা হতে হয়েছে, পদত্যাগ করতে হয়েছে। এখন বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
বিজেপিতে যোগ দিচ্ছেন সাবেক সেনাপ্রধান
ভারতের সাবেক আলোচিত সেনাপ্রধান জেনারেল (অব.) ভি কে সিং মোদির বিজেপি-তে যোগদান করতে পারেন। বয়স নিয়ে বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সঙ্গে বিতর্কে জড়িয়ে যাওয়া সিং শনিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে এনডিটিভি।





