পাকিস্তানের ঐতিহাসিক লাল মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
পাকিস্তানের সুশীল সমাজের দায়ের করা মামলার শুনানির পরশুক্রবার ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ সাকিব জাওয়াদ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা মাওলানা আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করেন।
তদন্ত কর্মকর্তার অনুরোধ আমলে নিয়ে বিচারক সাকিব জাওয়াদ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর ফলে পুলিশ আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের জন্য এখন আইনি পদক্ষেপ নিতে পারবে।
গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় লাল মসজিদ শুহাদা ফাউন্ডেশনের মুখপাত্র হাফিজ ইহতিশাম বলেছেন, মাওলানা আবদুল আজিজ গ্রেফতারি প্রচেষ্টা প্রতিরোধ করবেন।
তিনি প্রশ্ন করেন, দেশের অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু তারা কি গ্রেফতার হয়েছেন? ঠিক তেমনিভাবে মাওলানা আবদুল আজিজও গ্রেফতারক প্রতিরোধ করবেন।
ইআর





