[b]পাকিস্তান:[/b] পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৮ সেনাসদস্য।
রোববার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের ডন অনলাইন।
ডন জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এ হামলার ঘটনা ঘটে।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নামের একটি সসস্ত্র সংগঠন হামলার দায় স্বীকার করেছে।
সংগঠনটির মুখপাত্র শহীদুল্লাহ শহীদ বার্তা সংস্থা এএফপি'কে অজ্ঞাত স্থান থেকে বলেন "সামরিক বাহিনী আমাদের শত্রু। আমরা এধরনের আক্রমণ অব্যাহত রাখব।"
নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর উর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন "হামলাটি কি পরিকল্পিত ডিভাইসের মাধ্যমে করা হয়েছে নাকি আত্মঘাতী হামলা ছিল সেটা আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। "
একদল সেনা গাড়িতে করে বান্নু জেলা থেকে মিরামশাহ এলাকায় ভাড়া করা গাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন। মিরামশাহ এলাকাটি উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় অবস্থিত। হামলাস্থলটি প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
প্রসঙ্গত, বান্নু শহরটি আধা-স্বায়ত্তশাসিত ওয়াজিরিস্তানের প্রবেশপথ। এই অঞ্চলে তালেবানরা প্রায়ই হামলা চালিয়ে থাকে।শহরটিতে এর আগেও কয়েকটি হামলা হয়েছ। ২০১২ সালে শহরের কেন্দ্রীয় জেল ভেঙে ৩৮৪ জন কয়েদী পালিয়ে যায়।
আন্তর্জাতিক
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ২২ সেনা নিহত
পাকিস্তান: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৮ সেনাসদস্য।





