যুক্তরাষ্ট্রে বুধবার ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইন্ডিয়ানা ও মিসিসিপিতে তিনজন, আরকানসাসে একজন ও টেনিসিতে দুজনের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বুধবার ঘূর্ণিঝড়ের আঘাতে আরকানসাসে গাছ উপড়ে পাশের একটি বাড়ির ওপর পড়ে যায়। এতে ১৮ বছরের এক নারীর মৃত্যু হয়। এ সময় ওই বাড়িতে আটকা পড়ে এক বছর বয়সি এক শিশু। উদ্ধারকর্মীরা শিশুটিকে উদ্ধার করেছে। মিসিসিপির বেন্টন কাউন্টিতে ঘূর্ণিঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া রাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের পরিস্থিতি জানতে বাড়ি বাড়ি খোঁজ নিচ্ছে উদ্ধারকর্মীরা।
মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
এদিকে টেনিসির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার রাতে প্রচণ্ড ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। পেরি কাউন্টিতে নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তবে এর বাইরে কেউ আহত হয়েছে কি না, সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
এমএম
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ৬
যুক্তরাষ্ট্রে বুধবার ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ইন্ডিয়ানা ও মিসিসিপিতে তিনজন, আরকানসাসে একজন ও টেনিসিতে দুজনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ২ বাংলাদেশির জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। তারা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান ও কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খানের আসনের ফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড গড়লেন যেসব মুসলিম প্রার্থী
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে দেশটির রাজনীতি। প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় ফিলিস্তিনি ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধির প্রবেশ—এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ও সাফল্য নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি নারী, কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও এলজিবিটিকিউ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বেও তৈরি হয়েছে বেশ কয়েকটি নতুন নজির।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নাইটক্লাব, দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জনসমাগমস্থলে হামলার ঘটনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে আতঙ্কে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
















