চীনের পক্ষ থেকে একটি জাপানি কার্গো জাহাজ আটকের ঘটনায় দু’দেশের সম্পর্কে আবার টানাপড়েন সৃষ্টি হয়েছে। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী দেনার দায়ে জাহাজ আটকের এ ঘটনা দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
চীন সাগরের বিতর্কিত দিয়াইয়ু দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে টোকিও ও বেইজিংয়ের মধ্যে টানাপড়েনের মধ্যে নতুন করে এ বিতর্ক তৈরি হলো।
সাংহাই নৌ চলাচল বিষয়ক আদালত বলেছে, এটি শনিবার জাপানের মিতসুই ওএসকে লাইন্সের মালিকানাধীন কার্গো জাহাজ ‘বায়োসটিল ইমোশোন’ আটক করেছে। আদালত বলেছে, ১৯৩৬ সালে জাপানের পক্ষ থেকে ভাড়ায় নেয়া দু’টি চীনা জাহাজের দায়ে এই কার্গো জাহাজটি আটক করা হয়েছে।
জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপানি সেনাবাহিনী ওই জাহাজ দু’টি ব্যবহার করে এবং এক পর্যায়ে এগুলো সাগরে ডুবে যায়।
ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই
জাপানি জাহাজ আটক করেছে চীন: সম্পর্কে টানাপড়েন
চীনের পক্ষ থেকে একটি জাপানি কার্গো জাহাজ আটকের ঘটনায় দু’দেশের সম্পর্কে আবার টানাপড়েন সৃষ্টি হয়েছে। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একসঙ্গে ১১৬ ডুবো ড্রোন চালিয়ে চীনের বিশ্বরেকর্ড
পানির নিচে কোনো ধরনের সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
















