ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ভারতীয় কোম্পানিগুলো ৪৩০ কোটি ডলারের ১২টি কৌশলগত চুক্তি সই করেছে। তেলআবিবে ইসরাইল-ভারত প্রধান নির্বাহীদের ফোরামের প্রথম বৈঠকে এ সব চুক্তি করা হয়।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোনের প্রযুক্তি হস্তান্তরের জন্য এ সব চুক্তি হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরের পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস বা আইএইআইয়রে সঙ্গে চুক্তি করেছে পুনেভিত্তিক কল্যাণী স্ট্রাটেজিক সিস্টেম লিমিটেড।

ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার লক্ষ্যে এ চুক্তি করা হয়। ৭ থেকে ১০ বছরের মধ্যে উভয় কোম্পানি ১৫৪ কোটি ডলারের অস্ত্র উৎপাদন করবে।

এদিকে ড্রোন সংযোজন ও তৈরির জন্য চুক্তি করেছে বাঙ্গালর ডায়নাম্যাটিক টেকনোলজি এবং এলকোম চুক্তি সই করেছে।

এ ছাড়া, ভারতের আলফা ডিজাইন, স্বল্প পরিচিত গারওয়ার-ওয়াল রোপস লিমিডেট বা জিডব্লিউআরএলও চুক্তি করেছে। মাহিন্দ্র টেলিফোনিক্স এবং ইসরাইলের শাশেফ ইঞ্জিনিয়ারিং যৌথ ভাবে ভারতের জন্য অ্যারোস্পেস পণ্য উৎপাদন করবে।

এমবি