পাঁচ দিনের সরকারী সফরে যোগ দিতে আজ রোববার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি ।
চীনে অবস্থানকালে তিনি বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তুতকৃত দুটি সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া সফরকালে তিনি চীনের বিভিন্ন সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। চীন সফর শেষে আগামী ১৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।
এর আগে নৌপ্রধানের বাংলাদেশ ত্যাগের প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান।
এমএনজে





