ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ছুরিকাঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তেল আবিবে দুজন এবং দখলকৃত পশ্চিম তীরে তিনজন এ হত্যাকান্ডের শিকার হন।

জেরুজালেমে মসিজদুল আকসায় ইহুদিদের প্রবেশকে কেন্দ্র করে দুই মাস আগে ফিলিস্তিনে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সহিংসতায় এ পর্যন্ত ১৫ ইসারায়েলি এবং ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

বৃহস্পতিবার প্রথম হামলাটি চালানো হয় তেল আবিবে। এক ফিলিস্তিনি তরুণ তেল আবিবের বেন জাভি সড়কের ব্যস্ততম বাণিজ্যিক ভবনে প্রার্থণা অনুষ্ঠান চলার সময় ছুরি নিয়ে হামলা চালায় ।

এতে ঘটনাস্থলেই ২০ বছরের এক তরুণ নিহত হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে পথেই একজনের মৃত্যু হয়।

এ ঘটনার পরপর ভবনের লোকজনের চেষ্টায় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি দখলকৃত পশ্চিম তীরের দুর গ্রামে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনার কয়েক ঘন্টা পর পশ্চিম তীরে একটি চার রাস্তার মোড়ে গাড়ি থেকে গুলি ছোড়ে এক হামলাকারী। পরে সে গাড়িটি রাস্তার পাশে থাকা পাদ্রীদের ওপর উঠিয়ে দেয়।

এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন ইহুদি রয়েছে, যাদের একজন আমেরিকান ও অপরজন ইসরায়েলি। নিহত তৃতীয় ব্যক্তি ফিলিস্তিনি।

এমআর