গত ৫০ বছরের মধ্যে ইরানে এবার সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। ফলে ইরানের বেশিরভাগ জায়গা বরফের চাদরে ঢাকা পড়েছে।
বিশাল এ দেশটির বিভিন্ন জায়গা পড়েছে দুর্যোগের মধ্যে। বহু জায়গার মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় বসবাস করতে বাধ্য হচ্ছে। এছাড়া, প্রচণ্ড ঠাণ্ডায় জমে যাওয়ায় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। এরইমধ্যে শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধার অভিযান।
স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রিসেন্ট জানিয়েছে, এরইমধ্যে তাদের অনেকগুলো টিম উদ্ধার অভিযানে নেমেছে এবং ১৮টি প্রদেশের বহু স্থান থেকে দুর্যোগকবলিত অন্তত ১০ হাজার মানুষকে উদ্ধার করেছে।
প্রবল তুষারপাতের কারণে ইরানের প্রায় সব স্কুল ও বিশ্বদ্যিালয় বন্ধ ঘোষণা করা হয়েছে তবে।
তুষারের কবলে পড়া প্রদেশগুলোতে ত্রাণকাজ তত্ত্বাবধানের জন্য প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করেছেন।
সবচেয়ে বেশি বরফের কবলে পড়া মজান্দারান ও গিলান প্রদেশে পুরোদমে চলছে ত্রাণকাজ। এ দু’টি প্রদেশের সড়কে কয়েক হাজার লোক আটকা পড়েছে। বিপদগ্রস্তদের সহায়তায় ইরানের সেনা ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। এসব প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ বিদ্যুত ও পানির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। তবে, বেশিরভাগ বিদ্যুত সরবরাহ আবার চালু করা হয়েছে।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
৫০ বছরের মধ্যে ইরানে বেশি তুষারপাত: সেনা তলব
গত ৫০ বছরের মধ্যে ইরানে এবার সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। প্রবল তুষারপাতের কারণে ইরানের প্রায় সব স্কুল ও বিশ্বদ্যিালয় বন্ধ ঘোষণা করা হয়েছে তবে।
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
ইরানে নতুন হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের তিনজন জ্যেষ্ঠ আরব কর্মকর্তা। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও বাড়ল
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত করেছে পেন্টাগন। তবে তাঁদের মৃত্যু যুদ্ধের সরাসরি সংঘাতের কারণে হয়নি। আট মাসেরও বেশি সময় পর হতাহতের এই হালনাগাদ হিসাব প্রকাশ করা হয়েছে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সরঞ্জাম আমদানির জন্য পাঁচ হাজারের বেশি সংস্থার একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। এসব সংস্থার মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারি ট্রাক আমদানি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
















