মালয়েশিয়ার পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে আট জন নিহত হয়েছেন। এসময় আরও ২১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মালয়েশিয়া সময় মধ্যরাত ১টা ও বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের কাছে তাপাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৩২৬ কিলোমিটার দূরে উত্তর-দক্ষিণাঞ্চলীয় গেনটিং হাইল্যান্ড মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারী পর্যটক লিমসো লাম (৫৯), আ পো (৫৬), ওয়াং হু (৫৮), সিন হা হুয়াট (৫৪), পুরুষ পর্যটক টান বা (৫৬), টান শা মিং (৬৯) ও বাসের চালক জায়া গুনাস গরান (৪০)। এক জনের নাম জানা যায়নি। নিহতরা সবাই মালয়েশিয়ার নাগরিক বলে জানা গেছে।
এ ছাড়া বাসে থাকা ২১ জন যাত্রী আহত হন। তবে এ ঘটনায় বাসের অপর দুই যাত্রী সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
জেএ





