পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বাপি পাল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবক মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অধিবাসী।

জানা গেছে, ওই যুবক পুলিশের সহযোগী সিভিক ভলান্টিয়ার ছিলেন। বর্তমানে তিনি কর্মচ্যুত অবস্থায় রয়েছেন। বুধবার বাপি পালকে চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

অভিযুক্তের বিরুদ্ধে ৬৬ ‘এ’ এবং ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ওই যুবক মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ফেসবুকে যে মন্তব্য করেছে তা অত্যন্ত কুরুচিকর এবং অশ্লীল।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের জাহাঙ্গীর আলম নামে এক তৃণমূল নেতা সেই পোস্টটি প্রিন্ট করে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জন্য গ্রেফতার করার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে যাদবপুর থেকে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ।সূএ :রেডিও তেহরান

 

ইআর