অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার (২০ জুন) ভোরে আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে বলেন, এই সংকটে সরকারের সহায়তা অব্যাহত রাখতে ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এই অঞ্চলেই অবস্থান করবেন।
তিনি বলেন, আমরা অস্ট্রেলীয় নাগরিকদের ইরান ছাড়তে সহযোগিতা করার পরিকল্পনা করছি এবং অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।
এদিকে তেহরানে দূতাবাস বন্ধ করলেও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়তে সহায়তা করার জন্য আজারবাইজানে কনস্যুলার কর্মী মোতয়েন করবে বলে জানানো হয়েছে।
এনএইচ