চীনের একটি রেলস্টেশনে অজ্ঞাত একদল ব্যক্তির ছুরিকাঘাতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের একটি রেলস্টেশনে এ ঘটনা ঘটে। খবর সিনহুয়া ও বিবিসির।
এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। সিনহুয়া জানিয়েছে, সিনা উইবুর (টুইটারের চীনা নাম) ভিডিওতে স্টেশনটিতে পুলিশের পাহার দিতে দেখা গেছে। রেলস্টেশনে রক্তাক্ত অনেক দেহ পড়ে থাকতে দেখা গেছে ভিডিওতে। হতাহত ব্যক্তিদেরকে হাসপাতালে নেয়ার দৃশ্যও দেখা গেছে।
স্টেশনের কাছে থাকা এক ব্যক্তি সিনা উইবুতে জানিয়েছেন, মৃত্যুর ভয়াবহতায় তিনি আতঙ্কিত। কালো মুখোশ পরা একদল ব্যক্তিকে লম্বা লম্বা ছুরি হাতে তিনি লোকদেরকে আঘাত করতে দেখেন।
তবে, কেন বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি ও সিনহুয়া
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
চীনে রেলস্টেশনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ২৭, আহত শতাধিক