ভারতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকালে উত্তর প্রদেশের বেরেইলি এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবরে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে 'চিতা' হেলিকপ্টারটি বিমান ঘাটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি দুর্ঘটনার মুখে পড়ে।
এতে হেলিকপ্টারে থাকা দুই পাইলট ও একজন প্রকৌশলী নিহত হয়েছেন। হেলিকপ্টারটি রুটিন উড্ডয়ন করছিল। ধারণা করা হচ্ছে ইঞ্জিনে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে। সূত্র: এনডিটিভি
এসএমএ





