কাতারের আবু সামারা নামক স্থানে শ্রমিকদের থাকার একটি তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন।
বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি প্রকাশ হয় আজ (শুক্রবার)। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সালওয়া টুরিজম নামে একটি কোম্পানির শ্রমিকদের থাকার তাঁবুতে এ আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসএম
আন্তর্জাতিক
কাতারে শ্রমিকদের তাঁবুতে আগুন, নিহত ১১
কাতারের আবু সামারা নামক স্থানে শ্রমিকদের থাকার একটি তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন





