ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাজারো জনতার অংশগ্রহণে হামাস কমান্ডার মুহাম্মাদ দেইফের স্ত্রী এবং তার শিশু ছেলের দাফন অনুষ্ঠান শেষ হয়েছে। দাফন অনুষ্ঠানে অংশ নেয়া লোকজন এ নির্মম হত্যার প্রতিশোধ নেয়ার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার গাজা উপত্যকার ওপর ইসরাইলি বিমান হামলায় দেইফের স্ত্রী উইদা এবং তার সাত মাসের ছেলে আলী শহীদ হন।
দাফন অনুষ্ঠানে ক্ষুব্ধ জনতা কালাশনিকভ রাইফেল থেকে আকাশে গুলি ছুঁড়ে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জাবালিয়া উদ্বাস্তু শিবিরের কবরস্থানে দাফনের আগে উইদা ও আলীর লাশ হামাসের সবুজ পাতাকায় মুড়ে দেয়া হয়। এ সময় শোকানুষ্ঠানে আসা লোকজন প্রতিশোধ নেয়ার দাবিতে নানা শ্লোগান দেন।
উইদার দাফন অনুষ্ঠানে অন্যদের সঙ্গে তার বাবা মুস্তাফা হার্ব আসফুরাও অংশ নেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





