সামরিক ক্যু’র কারণে থাইল্যান্ডে মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য সামরিক খাত ও অন্য সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মেরি হার্ফ এ তথ্য জানান। এছাড়া থাইল্যান্ডের সঙ্গে উচ্চ পর্যায়ের (সিএআরএটি) সামরিক অভিজ্ঞতা বিনিময়ও স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স। মেরি হার্ফ আরও জানান, আগামী ২৬ মে যুক্তরাষ্ট্র সরকারের স্পন্সর করা থাইল্যান্ডের রয়্যাল পুলিশের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ, যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর, রয়্যাল পুলিশের যুক্তরাষ্ট্রে এফবিআই’র সুবিধাদি পরিদর্শনসহ যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংশ্লিষ্ট কর্তৃ্পক্ষের সঙ্গে বৈঠক বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উপ-মুখপাত্র মেরি হার্ফ অনতিবিলম্বে থাইল্যান্ডে রাজনৈতিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা, গ্রেফতার করা রাজনৈতিক নেতাদের মুক্তি, আগাম নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানাতে থাই সমারিক বাহিনীর প্রতি জোর আহ্বান জানান। [b]ঢাকা,২৫ শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]
থাইল্যান্ডে সরকারি ও সামরিক সাহায্য স্থগিত যুক্তরাষ্ট্রের
সামরিক ক্যু’র কারণে থাইল্যান্ডে মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য সামরিক খাত ও অন্য সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মেরি হার্ফ এ তথ্য জানান।
ইরানে নতুন হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের তিনজন জ্যেষ্ঠ আরব কর্মকর্তা। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কেন এটি এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন?
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি, যেখানে ভোটাররা এমন এক ভোটে অংশ নেবেন- যা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা হারানোর বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, গ্রেফতার হওয়ার মতো ঘটনায় কারো যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং পরবর্তীতে ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে চিরতরে অযোগ্য ঘোষণা করার পথও তৈরি হতে পারে।














