তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত জুলাই মাসে নিহত বিরোধী দলীয় রাজনীতিবিদ মোহাম্মদ ব্রাহমির এক সন্দেহভাজন হত্যাকারীকে শনিবার রাতে গ্রেফতার করেছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধ হয়।
গত বছর সন্দেহভাজন জিহাদীরা ব্রাহমিসহ দু'জন বিরোধী দলীয় রাজনীতিবিদকে হত্যা করে।
উত্তর আফ্রিকার দেশটিতেই ২০১১ সালে আরব বসন্তের সূচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি আরোউই এএফপিকে বলেন, সন্ত্রাসীরা অবস্থান করছে জানতে পেরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজধানী তিউনিসের কাছের একটি বাড়ির চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পর চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।’
তিনি আরো বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে শহীদ মোহাম্মদ ব্রাহিমির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হামিদ আল-মালকি ওরফে সোমালি রয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ‘এটা একটি সফল অভিযান।’
তিনি এ ঘটনায় গ্রেফতারকৃত অপর সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করেননি।
সরকার চকরি বেলাইদের সন্দেহভাজন হত্যাকারী পুলিশের অভিযানে নিহত হয়েছে বলে মঙ্গলবার ঘোষণা করার পর সর্বশেষ অভিযানটির কথা জানান হল। বেলাইদ দেশটিতে খুন হওয়া প্রথম বিরোধী দলীয় রাজনীতি।
বন্দুকধারীরা ৬ ফেব্র“য়ারি বেলাইদ ও ২৫ জুলাই ব্রাহমিকে হত্যা করে। দুজনকেই তাদের বাড়ির বাইরে হত্যা করা হয়।
কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ড দুটির জন্য আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আনসার আল-শরীয়াকে দায়ী করেছে। তবে সংগঠনটি এ ঘটনাগুলোর দায়িত্ব স্বীকার করেনি।
ঢাকা, ৯ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই