ফেসবুকে বসে প্রেমিকা খোঁজার নেশায় ছিল ও। গুনে গুনে ৫ হাজার জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিল ও। কিন্তু...। না বাকিটা শোনার আগে তার নামটা জেনে নেয়া যাক। তার নাম প্রেদ্রাগ জোভানভিচ, সার্বিয়ার বাসিন্দা। ৩৪ বছরে জোভানের শখ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বসে ঘণ্টার পর ঘণ্টা বন্ধু বানানো। তবে বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে ডেটিংয়ে যেতে ক’দিন ধরে প্রেদ্রাগ একটা ‘অন্য রকম’ কৌশল নিয়েছিল।
ফেসবুকে একসঙ্গে অনেকের সঙ্গে বন্ধুত্ব করার পর তাদের ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল সে। এবার দেখে নেওয়া যাক জোভানভিচের সাফল্যের হার। পাঁচ হাজার জনের মধ্যে জোভানভিচের ফ্রেন্ড রিকুয়েস্টে সাড়া দিয়েছে মাত্র ১৫ জন। ১৫ জনই প্রেম কিংবা ডেটিংয়ের প্রস্তাবে সরাসরি ‘না’ করে দিয়েছে। জোভানভিচের তথ্য-প্রমাণ সহকারে নিজেই জানালেন এই কথা।
এই ব্যাপারটা নিয়ে বেশ মনখারাপ জোভানভিচের। বললেন, আমি এমনিতে মেয়েদের সঙ্গে সরাসরি কথা বলতে খুব লজ্জা পাই। আমি বেলগ্রেড থেকে কিছুটা দূরে একটা ছোট শহরে থাকি। কিন্তু ওখানে বেশিরভাগ মেয়েই আমার চেয়ে বয়েসে বড়, আর বাকিদের বিয়ে হয়ে গিয়েছে। লাজুক বলে, ‘আমার সঙ্গে সরাসরি কেউ বন্ধুত্ব পাতাতে চায় না। তাই ভেবেছিলাম ফেসবুকের মাধ্যমে আমি আমার একাকিত্ব কাটাতে পারব। সেখানেও ধাক্কা খেলাম...।’
কিন্তু তাতে দমে যাবার পাত্র নন প্রেদ্রাগ। এরপরও ভালবাসার জন্য একান্ত নিজের করে একজন নারীকে কাছে পাওয়ার আশা ছাড়ছেন না তিনি। তার কথায়: ‘আমি নিশ্চিত একদিন এক ‘দরদি হৃদয়’ আমি খুঁজে পাবই।’
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই
আন্তর্জাতিক
৫ হাজার বার প্রত্যাখাত ফেসবুক ‘দেবদাস’
ফেসবুকে বসে প্রেমিকা খোঁজার নেশায় ছিল ও। গুনে গুনে ৫ হাজার জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিল ও। কিন্তু...। না বাকিটা শোনার আগে তার নামটা জেনে নেয়া





