রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনার সময় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এজেন্ডায় ছিল না এবং এ নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি।
তিনি আরো বলেছেন, গত ২৪ নভেম্বর জেনেভায় যে অন্তর্বর্তী চুক্তি হয়েছে তারও কোনো অংশ ছিল না ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। সে চুক্তি ছিল খুবই স্পষ্ট। কিন্তু গত ২০ জানুয়ারি থেকে চুক্তি বাস্তবায়ন শুরু হলে মার্কিন কর্মকর্তারা নতুন দাবি তুলতে শুরু করেছেন।
ল্যাভরভ বলেন, যেকোনো চুক্তি হওয়ার পর তা বাস্তবায়নের ক্ষেত্রে দেরি হলে মার্কিনিরা সবসময় অন্য পক্ষকে দোষারোপ করে থাকে এমনকি এর চেয়ে খারাপ কাজ তারা যেটা করেন তাহলো সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক নতুন নতুন দাবি তুলতে থাকেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //টিআই[/b]
আন্তর্জাতিক
ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরমাণু আলোচনায় ছিল না: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনার সময় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এজেন্ডায় ছিল না এবং এ নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি





