চীন এবার তার সীমানা থেকে বহুদূরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমান মহড়া চালিয়েছে। সোমবার চীনা বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো মহড়া দেয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
চীন এবারই প্রথম পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমান মহড়া চালালো। তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যে অবস্থিত বাশি চ্যানেলের উপর দিয়ে বিমানগুলো উড়ে যায়। চ্যানেলটির দাবিদার তাইওয়ান ও ফিলিপাইন উভয় দেশই।
চীনের এই মহড়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা ছড়াবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে চীন শুধু দক্ষিণ চীন সাগরেই তার সমারিক শক্তিকে সীমিত রেখেছিল।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন। এ সাগরের তলদেশে রয়েছে তেল ও গ্যাসের বিপুল মজুদ। তবে, চীনের এ দাবির কারণে প্রতিবেশী ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ানের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারাও এ সাগরের বিভিন্ন অংশের দাবিদার।
এমএ





