পাকিস্তানের বন্দরনগরী করাচিতে বন্দুকধারীদের গুলিতে এক নারী মানবাধিকার কর্মী নিহত হয়েছেন।
একটি সেমিনার শেষে তার মাকে নিয়ে বাসায় ফেরার সময়শুক্রবার সন্ধ্যায় তাদের লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।
এরপর হাসপাতালে নেওয়ার সময় সাবিন মেহমুদ নামের ওই মানবাধিকার কর্মীর মৃত্যু হয়। এ সময় তার মা গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবিন মেহমুদ দ্য সেকেন্ড ফ্লোর বা টি২এফ চ্যারিটি সংগঠনের পরিচালক ছিলেন। সংগঠনটি প্রায়ই মানবাধিকার বিষয়ে সেমিনারের আয়োজন করে। শুক্রবারের সেমিনারটি ছিল বেলুচিস্থানে নির্যাতনের ওপর।
বেলুচিস্তানে বিদ্রোহী, বিচ্ছিন্নবাদী ও অন্যান্য গ্রুপের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর ওপরই ওই সেমিনারের আয়োজন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। সূত্র: ডন।
কেএইচ/এআই





