জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করায় ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কারসহ সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা করেছে পাকিস্তান। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে ভারত।

আজ (৮ আগস্ট) বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই কথা জানায়।

এর আগে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা দেশটির সংবিধান থেকে তুলে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় প্রতিবেশী পাকিস্তান। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছেদ ও কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পাশাপাশি দিল্লি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্তও নেয় পাকিস্তান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়েছে, “দেশ দুটির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে বিশ্ববাসীর সামনে ভীতিকর চিত্র তুলে ধরার মানসিকতা নিয়ে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে।”

সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দেওয়াকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে বার্তায় আরো বলা হয় এ বিষয়ে কারো হস্তক্ষেপ সফল হবে না।

ভারতের রাষ্ট্রদূত বহিষ্কারসহ পাকিস্তানের ৬ অ্যাকশন

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করায় ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান।

ভারত সরকারের এই পদক্ষেপের কারণে, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করাসহ মোট পাঁচটি পদক্ষেপ নিয়েছে  ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান সরকার, এমনটাই খবর দিয়েছে সংবাদসংস্থা এএফপি। 

জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে লাগু থাকা বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কাশ্মীর নিয়ে একাধিকবার আন্তর্জাতিক হস্তক্ষেপের পক্ষে ইসলামাবাদ। ভারত সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ারও হুমকি দিয়েছে।

একটি ট্যুইটে তাদের ৬টি পদক্ষেপের কথা জানিয়েছে পাকিস্তান। ৬টি পদক্ষেপের মধ্যে রয়েছে-

এক. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা

দুই. ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা

তিন. দ্বিপাক্ষিক চু্ক্তি পুনর্বিবেচনা করা

চার. কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘে তোলা

পাঁচ. ১৪ অগস্ট দিনটিকে বীর কাশ্মীরীদের প্রতি সহমর্মিতা জানানো হবে

ছয়. ১৫ অগাস্ট কে কালো দিবস হিসাবে উদযাপন করা

প্রধানমন্ত্রীর দফতরের একটি বিবৃতি বলা হয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন- আমলা ও সেনা আধিকারিকরা।

একদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান, কাশ্মীর নিয়ে পদক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, এটার ‘প্রভাব গুরুতর’হবে।

এমবি