প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৪৩ হাজার ৯৩৫ জন। শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৫৫৯ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৯৪৫ জন।
করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ৩৬৬ জন।
এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৯ হাজার ২২৯ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জন। এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৭২৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।





