বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩২ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (০৮ মে) শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৯১২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২ লাখ ৬৫ হাজার ৫২৪ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ৯ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ১০ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার (০৮ মে) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৫১ হাজার ২৫ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮৮৬ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ১১৪ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৬১ হাজার ৯৪৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৪ জনের।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ৫ সপ্তাহের সর্বনিম্ন। মৃতদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮৩৩ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৮২ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন।
শুক্রবার (০৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





