ইউক্রেনের পূর্বাঞ্চলের ডুনেটস্কের সরকারি আইনজীবীর কার্যালয় বৃহস্পতিবার দখল করেছে কয়েকশ' রুশপন্থী জঙ্গী। এসময় পুলিশের সাথে জঙ্গীদের সংঘর্ষ হলে কয়েকজন আহত হয়।
টিভির ভিডিও ফুটেজে দেখা যায়, আইনজীবীর কার্যালয়ে উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি লক্ষ করে রুশপন্থীরা পাথর ও ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
কিন্তু এরপরেও কার্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি পুলিশ। জঙ্গীরা কার্যালয়ে ঢুকে পুলিশকে নিরস্ত্র করে এবং বর্মগুলো ছিনিয়ে নেয়। একপর্যায়ে বাইরে বের করে দেয়।
হামলাকারীদের অনেকেই " ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট" বলে চিৎকার করতে থাকে। এরপর স্ব-ঘোষিত 'গণপ্রজান্ত্রী ডুনেটস্কের' পতাকা ভবনের উপর উত্তোলন করে।
ডুনেটস্কে ১০ লাখ লোকের বসবাস। এলাকাটি শিল্প সমৃদ্ধ। গত কয়েক সপ্তাহে এখানকার বেশ কিছু সরকারি ভবন দখল করে নিয়েছে রুশপন্থী জঙ্গীরা। এ সব ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে আসছে ইউক্রেন। কিন্তু ইউক্রেনের অভিযোগ বারবার অস্বীকার করছে রাশিয়া।
সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ১ মে(টাইমনিউজবিডি) // টিআই[/b]
ইউক্রেনের সরকারি আইনজীবীর কার্যালয় রুশপন্থীদের দখলে
ইউক্রেনের পূর্বাঞ্চলের ডুনেটস্কের সরকারি আইনজীবীর কার্যালয় বৃহস্পতিবার দখল করেছে কয়েকশ' রুশপন্থী জঙ্গী। এসময় পুলিশের সাথে জঙ্গীদের সংঘর্ষ হলে কয়েকজন
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















