গুজরাটের পুলিশ কর্মকর্তারা নরেন্দ্র মোদির নির্দেশেই এক তরুণী স্থপতির ওপর নজরদারি করেছেন কিনা তা তদন্ত করতে ১৬ মে ভোট গণনা শুরুর আগেই একজন অবসরপ্রাপ্ত বিচারককে নিয়োগ দেয়া হবে। আইনমন্ত্রী কপিল সিবাল এ কথা জানান।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে বলেন, ‘মুখ্যমন্ত্রী হয়েও উনি নারীর ওপর নজরদারি করছিলেন। সুতরাং তিনি প্রধানমন্ত্রী হলে আমাদের নারীদের কি হবে ?’ খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র।
মোদির দল বিজেপি বলেছে, তদন্তের প্রধান হিসেবে একজন বিচারক নিয়োগ দেয়া হলে তা হবে আদর্শ আচরণবিধির লঙ্ঘন। কেননা এই বিধি অনুযায়ী নির্বাচন আহ্বান করার পর সরকার আর কোনো গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণ করতে বা নিয়োগ দিতে পারে না।
বিজেপি’র পক্ষ থেকে বলা হয়েছে, সরকার এ পর্যন্ত যতজন বিচারকের কাছেই তদন্তের প্রধান হওয়ার প্রস্তাব নিয়ে গেছে তারা সবাই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে সরকার এটি অস্বীকার করেছে।
বিজেপি নেতা অরুণ জেটলি বলেছেন, সরকারের প্রচেষ্টা ‘রাজনৈতিক ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত’।
মোদি একজন নারীর ‘গোপনীয়তা’ লঙ্ঘন করেছেন বলে যে অভিযোগ উঠেছে কংগ্রেস তা সমর্থন করে বলেছে, মোদি ওই নারীর ফোনে আড়ি পেতে ও তার চলাফেরার ওপর নজরদারি করে প্রকটভাবে আইন ভঙ্গ করেছেন।
বিজেপি বলেছে, এই নারী স্থপতির পরিবার যে তার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, তাই তার চলাফেরার ওপর নজরদারি নিশ্চিত করতে গুজরাট সরকারের সহায়তা চেয়েছিল তা তিনি অবহিত ছিলেন।
পাঁচ মাস আগে গুজরাট সরকার ওই নজরদারির ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি দুই সদস্যের কমিটি গঠন করে।
ডিসেম্বরে কেন্দ্র সরকার জানায়, এ ঘটনায় তারাও একটি তদন্ত টিম গঠন করবে। এর প্রতিক্রিয়ায় বিজেপি অভিযোগ করে যে, কেন্দ্রীয় সরকার আইন-শৃঙ্খলা বিষয়াদিতে রাজ্য সরকারের অধিকার লঙ্ঘন করছে।
গত নভেম্বরে মোদির শীর্ষ সহযোগী গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশকে ওই নারীর ওপর নজরদারি করার নির্দেশ দেয়ার অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০২ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]
'মোদী ক্ষমতায় গেলে নারীদের কী হবে'
গুজরাটের পুলিশ কর্মকর্তারা নরেন্দ্র মোদির নির্দেশেই এক তরুণী স্থপতির ওপর নজরদারি করেছেন কিনা তা তদন্ত করতে ১৬ মে ভোট গণনা শুরুর আগেই একজন অবসরপ্রাপ্ত বিচারককে নিয়োগ দেয়া হবে। আইনমন্ত্রী কপিল সিবাল এ কথা জানান।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মিয়া গোলাম পরওয়ার মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসভায় বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও উন্নয়নবঞ্চনার অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।’
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সে চলমান বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। সহিংসতা মোকাবিলা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় কয়েকটি শহরের মেয়রদের আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
অ্যাটর্নি জেনারেল মন্ত্রীকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে
মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
ডা. শফিকুর রহমান এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা গেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বর্তমান সরকারের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে। তাঁর অভিযোগ, দেশে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ অব্যাহত রয়েছে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও জনগণের প্রত্যাশা পূরণ করা হচ্ছে না।















