প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার (২৮ জুন) সকাল ৯টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮১৭ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৭৭ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৯৬৪ জন।

করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৪২৪ জন। এ থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ৩৩৫ জন।

এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৯৬ হাজার ৭৬১ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ৩ কোটি ২ লাখ ৭৮ হাজার ৯৬৩ জন। এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ২ হাজার ২৬০ জন।

এবিএস