তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র সঙ্গে শান্তি আলোচনায় সেনাবাহিনীর অংশগ্রহণ চায় না পাকিস্তানের প্রধান বিরোধীদল। পাক সংসদের বিরোধীদলীয় নেতা সাইয়্যেদ খুরশিদ শাহ বুধবার বলেছেন, সরকার নিজেই শান্তি আলোচনা পরিচালনা করুক; এখানে সেনাবাহিনীকে জড়ানো ঠিক হবে না।
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র এ নেতা আরো বলেন, তালেবান গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর আলোচনা করাটা খুবই বিপজ্জনক ঘটনা। তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে আলোচনায় সশস্ত্র বাহিনীর না কোনো ভূমিকা থাকা উচিত, না কোনো চুক্তির অংশ হওয়া উচিত। তিনি দাবি করেন, সেনাবাহিনীকে ছাড়াই সরকার একা আলোচনা করুক।
খুরশিদ শাহ বলেন, সেনাবাহিনীর সদস্য বাদে আলোচনায় কোনো ব্যক্তির অংশগ্রহণের বিষয়ে তার আপত্তি নেই। এ ক্ষেত্রে সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়া ব্যক্তিরা আলোচনায় অংশ নিতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
পাক সংসদের বিরোধীদলীয় নেতা সতর্ক করে বলেন, তালেবানদের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সূত্র: ডন অনলাইন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]