আফগানিস্তানে রবিবার ৬ তালেবান কয়েদির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। আফগান সরকার রবিবার একথা জানিয়েছে।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই প্রথমবারের মতো ফাঁসির রায় কার্যকরের অনুমতি দিলেন। প্রেসিডেন্টের প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগান সংবিধানের বিধান অনুযায়ী ঘানি ছয় সন্ত্রাসীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমোদন দিয়েছেন। এরা বেসামরিক ও সরকারি নিরাপত্তার বিরুদ্ধে মারাত্মক অপরাধ সংঘটিত করেছেন।
সরকারের এক সূত্র জানিয়েছে, ছয়জনের সকলেই তালেবান সদস্য। গত মাসে ঘানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। এএফপি।
এআই





