ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের মেয়র গেন্নাদি কেরনেস বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বিবিসি'র খবরে বলা হয়- কেরনেস জগিংয়ের জন্য বের হলে বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পিঠে একটি গুলি লাগে। তাকে এরইমধ্যে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে এবং ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
সোমবার পূর্ব ইউক্রেনের কোস্তিয়ান্তিনিভকা শহরের রুশপন্থীরা একটি সরকার ভবন দখল করে নেয়ার দিনই এ ঘটনা ঘটলো। কেরনেস ছিলেন ইউক্রেনের সাবেক রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টোর ইয়োনুকোভিচের সমর্থক।
ভিক্টোর ইয়োনুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর ঐক্যবদ্ধ ইউক্রেনের স্বার্থে কেরনেস  সমর্থন তুলে নেন।
কেরনেস পেশায় একজন সফল ব্যবসায়ী।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]