মহাকাশে উপগ্রহ উৎক্ষেপনের মাধ্যমে নতুন করে উত্তেজনা সৃষ্টির ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে চীন।
আজ শুক্রবার এর পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র এমন মন্তব্য করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব জানিয়েছে উত্তর কোরিয়া উপগ্রহ উৎক্ষেপনের নামে ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এই অভিযোগ অস্বীকার করে উত্তর কোরিয়া জানিয়েছে, উপগ্রহ প্রেরণ তাদের স্বার্বভৌম অধিকার।
গত মাসে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার পর নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
এসএইচ





