মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার ৫০০ অবৈধ শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।আজ বুধবার আরো ২০০ অবৈধ কর্মীকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত মালয়েশিয়ায় রাষ্ট্রদূত হারমান প্রায়িত্নো।

তিনি জানান, নতুন বছরে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার আরো কর্মী ফেরত পাঠানো হতে পারে। তবে দীর্ঘদিন অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করা অনেকেই বলেছেন, দেশে ফেরার পর বৈধভাবে আবার মালেয়শিয়ায় আসার চেষ্টা করবেন তারা।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নের গতি কমে আসায় দেশটির সরকার এ ব্যবস্থা নিয়েছে।

গত প্রায় দুই দশক ধরে মালয়েশিয়ায় ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং প্রতিবেশী দেশগুলো থেকে শ্রমিকের চাহিদা মেটানোর চেষ্টা করেছে মালয়েশিয়া সরকার। তবে দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ ও নেপাল থেকেও শ্রমিক নিয়েছে দেশটি। বর্তমানে মালয়েশিয়ায় ৬০ লাখেরও বেশি বিদেশি শ্রমিক রয়েছে যাদের বেশিরভাগই অবৈধ।

ইআর