সিরিয়ায় বিভিন্ন জায়গায় বিশেষ করে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে টানা সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা না গেলেও অর্ধশতাধিকের উপরে আছে বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তারতুসে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্ততপক্ষে ১১ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। এখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর কঠোর নিয়ন্ত্রণ আছে।

আরজুমা ব্রিজে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। প্রথমটি ছিল গাড়িবোমা এবং দ্বিতীয়টি আত্মঘাতী বোমার বিস্ফোরণ। লোকজনের ভিড়ের মধ্যে আত্মঘাতী হামলা চালায় ওই সন্ত্রাসী।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কুর্দিদের আসায়েশ বাহিনীর ওপর একটি বোমা হামলা হয়।

হোমসের আল-জাহরা এলাকাটি সরকারনিয়ন্ত্রিত। এ এলাকায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আল-জাহরার অদূরে আরো দুটি বোমার বিস্ফোরণে কমপক্ষে দুজন মারা গেছে।

এ ছাড়া আরো কয়েকটি বোমা হামলায় নিহত হয়েছে পাঁচজন। সোমবারের এ সিরিজ হামলায় আলজাজিরার শেষ খবর মতে, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরো বাড়তে পারে।

জেড