বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র তুলে দিলে নরেন্দ্র মোদী তা গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরের আশ্বাস দেন।
বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





