গাজায় ফের ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে সাত শতাধিক ফিলিস্তিনি।

এ নিয়ে প্রায় এক মাসে ৩৯ জন ফিলিস্তিনিকে প্রাণ দিতে হলো ইসরাইলি বাহিনীর গুলিতে। নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে অন্যান্য শুক্রবারের মতো গতকালও বিক্ষোভ করে ফিলিস্তিনিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের গুলিতে ১৫ বছরের এক কিশোরসহ ৪ জন নিহত হয়েছে। ৪৫ শিশুসহ আহত হয়েছে ৭২৯ জন। নিহতরা হচ্ছে, ইব্রাহিম আইয়ুব (১৫), আহমেদ রাশেদ (২৪), আহমেদ আবু আকিল (২৫) এবং সাদ আব্দুল মজিদ (২৯)। গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ শুরু হয়েছে। - আল জাজিরা

জেড