তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ফোন করে দেশটির পূর্বাঞ্চলে হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার এরদোগানকে ফোন করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
গত ২০ জুলাই তুরস্কের সুরাচে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছে। আইএসএলকে এই হামলার বিষয় অভিযুক্ত করা হয়েছে।
এরপর গত বুধবার দু'জন পুলিশ অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুরাচের বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানোর দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কারস পার্টি (পিকেকে)।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এরদোগানের সঙ্গে ওবামার ফোনালাপে ইরাক ও সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আইএসআইএল'এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বিষয় পারস্পারিক সহযোগিতা আরো বৃদ্ধি করার কথা বলা হয়েছে।
জেডআই





