সৌদি আরব’সহ বিশ্বের কয়েকটি দেশে রোববার পালিত হল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
শনিবার (২৩ জুন) সন্ধ্যায় শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখা যাওয়ায় এ দিন অন্তত ১৬টি দেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব, কাতার, মালেশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশে সকাল থেকেই ছিল ঈদের নামাজের প্রস্তুতি।
সৌদি আরবের প্রথম জামাত দেশটির জাতীয় মসজিদে ভোর ৪টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দেশটির গ্রান্ড মুফতি আব্দুল আজীজ আল শেইখ। ঈদের নামাজের খুতবায় বিশ্ব মুসলিমের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় দোয়া করা হয়।
জাতীয় সমজিদের অনুষ্ঠিত নামাজের প্রথম সারিতেই দেশটির একাধিক আমীর ও শেখ অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।
তুরস্ক এবং আরব আমিরাতেও প্রায় একই সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এসব দেশে কর্মরত বাংলাদেশিরাও ঈদের নামাজে অংশগ্রহণ করেন। প্রায় ১৬ টি দেশে ঈদের নামাজ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বাংলাদেশের প্রায় ৫০টি জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শরিয়তপুর, চাঁদপুর ও রবিশালসহ কয়েকটি স্থানে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এমবি





