ভারতের গোরকপুরে জিপের উপর ট্রেন আছড়ে পড়লে ১৩ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার খুব ভোরে ভারতের উত্তর প্রদেশের উত্তর গোরকপুরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে জিপের ওপর আছড়ে পড়লে ১৩ জন নিহত হয়।
এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ম্যাজিস্ট্রেট জয় চাঁদ পান্ডে জানান, নিহতরা বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে জিপে করে বাড়ি ফিরছিলেন। গোরকপুরে পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়ে জিপের ওপর আছড়ে পড়ে। এতে ১৩ জনের প্রাণহানি ঘটে।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]