সিরিয়ার হোমস এ বিলাল আল হাবসি মসজিদের সামনে বোমা হামলা করেছে সন্ত্রাসীরা। এ হামলায়  ১৪ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।
শুক্রবার মুসল্লিরা জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় সন্ত্রাসী বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। মসজিদটি হোমসে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।
সিরিয়া কর্তৃপক্ষ সন্ত্রাসী বলতে সাধারণত দেশটির সরকার বিরোধী বিদ্রোহীদেরই বুঝিয়ে থাকে। রাষ্ট্রীয় টিভিতে হামলাটিকে সন্ত্রাসী হামলা বলা হলেও এর জন্য কে দায়ী তা যাচাই করা যায়নি। তথ্যসূত্র : বিবিসি, এবিসি নিউজ
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]