অন্য কোন দেশ নয়, বরং রাশিয়াকে আমেরিকার জন্য প্রকৃত হুমকি বলে মনে করেন মার্কিন সেনাবাহিনীর ইউরোপ অঞ্চলের কমান্ডার লে. জেনারেল ফ্রেডেরিক বেন হজেজ।

তবে তিনি জানান,রাশিয়ার নখদর্পণে থাকা ইউরোপীয় মিত্রদের রক্ষায় আমেরিকা প্রস্তুত রয়েছে। গত বুধবার জার্মানিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মার্কিন কমান্ডার আরো বলেন, ইউরোপ এবং ন্যাটোতে মার্কিন বাহিনীর জন্য কঠিন সময় যাচ্ছে। তিনি বলেন, তারা এখন রাশিয়ার হুমকি মোকাবেলা করছে। রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়াকে নিজের সঙ্গে একীভূত করেছে এবং এখন তারা আমাদের বন্ধু ও মিত্রদের হুমকি দিচ্ছে। রাশিয়ার হুমকি মোকাবেলায় একটি প্রশিক্ষিত, সদা জাগ্রত এবং প্রাণবন্ত বাহিনীর প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আমাদের মিত্রদের মাঝে ফাটল সৃষ্টি করার বিষয়টিই রাশিয়ার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।

রুশ হুমকির মোকাবেলায় ইউরোপে অতিরিক্ত মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজন রয়েছে বলে এর আগে মন্তব্য করেছেন মার্কিন বাহিনীর আরেক অন্যতম কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভ। সূত্র: আইআরআইবি

এমএ