সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার। সৌদিআরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চাঁদপুর, বরিশাল ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানেও বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
ভোর ৫টা ৫৫ মিনিট থেকে সৌদিআরবের বিভিন্ন স্থানে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ইসলাম সম্পর্কিত মন্ত্রণালয়।
সংযুক্ত আরব আমিরাতের সারজাহ, দুবাইসহ বিভিন্ন স্থানে সকাল সাড়ে ৬টা থেকে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজীরা মিনায় যাবেন। সেখানে শয়তানকে সাতটি পাথর নিক্ষেপ করবেন তারা। পরে, কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরবেন তারা। এরপর স্বাভাবিক পোশাকে মিনা থেকে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন হাজীরা।
এদিকে, বরিশালে আড়াই হাজার পরিবার, লক্ষ্মীপুরের ১০ গ্রাম ও চাঁদপুরের ৪০ গ্রামের বাসিন্দারা বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গীর সিকদারের বাড়ি, মাধবপাশার সাদেক দুয়ারীর বাড়ি, কেদারপুর গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের বাড়ি, গৌরনদীর সড়িকল গ্রামের আকন বাড়ি, মুলাদি উপজেলার শ্রীরামপুর ও বদরটুনির দরবার শরীফ, বাকেরগঞ্জের সুন্দরকাঠি ও আফালকাঠি গ্রামে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
এআই





