পাকিস্তানে পোর্ট মেগাসিটি হিসেবে খ্যাত করাচি সমুদ্রে ৬ মাসের জন্য সাঁতার কাটা নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।
সম্প্রতি প্রচন্ড গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁতার কাটতে গিয়ে সমুদ্রে ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
উদ্ধা্র কর্মীদের ও মিডিয়ার তথ্যমতে গ্রীষ্মের ভয়াবহ তাপদহ থেকে বাঁচতে গত ১ সপ্তাহে করাচী সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে প্রায় ১৫ জন পানিতে ডুবে মারা যায়। তাই একটি সরকারি বিবৃতিতে আগামী ৬ মাসের জন্য সমুদ্রের পানিতে সকল প্রকার সাঁতার ও ডাইবিং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও পানি সমস্যার জন্য প্রায় ২৫ মিলিয়ন স্থানীয় বাসিন্দাদের জন্য পাকিস্তানের করাচী সমুদ্র উপকূল অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি বন্দর এলাকা হ্ওয়ার জন্য এখানে সবুজ অঞ্চল প্রয়োজনের তুলনায় অনেক কম।
যার কারণে মানুষ বিনোদন থেকে শুরু করে গরমের তাপদহ থেকে বাঁচতে সমুদ্র উপকূলে ভিড় জমায়।
উল্লেখ্য পাকিস্তানে ২০১৫ সালের জুন মাসে প্রচন্ড গরমে প্রায় ১২০০ লোকের মৃত্যু ঘটে। যেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি।
জেড





