সৌদিতে ১ লাখ ২০ হাজার প্রবাসী গ্রেফতার
সৌদি আরবে চলতি বছরে ‘এ নেশন উইদাউট এ ভায়োলেটর’ অভিযানে এক লাখ ১৯ হাজার ৮৫০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রবাসী ও দেশে বসবাসরত নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ উন্নত দেশে পরিণত হলে দেশে ও বিদেশে থাকা সব নাগরিকই এর সুফল ভোগ করবেন।
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা
যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তাঁদের প্রবেশপ্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চাকরি-আকামা রক্ষায় কূটনৈতিক তৎপরতা সৌদি আরবে চরম সংকটে বাংলাদেশি প্রবাসীরা
কূটনৈতিক রিপোর্টার: বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি ও দেশের সর্ববৃহৎ শ্রমবাজার সৌদি আরবে অবস্থানরত এবং ছুটিতে আসা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী বর্তমানে এক বহুমুখী সংকটের মুখোমুখি হচ্ছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা, ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্নতা এবং স্থানীয় আইনি ও অর্থনৈতিক কড়াকড়ির কারণে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসীকর্মী ও তাঁদের পরিবার।
















