সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, শুক্রবার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল-জোরের আল শাফাহ শহরের একটি আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে একই প্রদেশে গেল সোমবার মার্কিন জোটের বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন।

এসএম