ইরাকের বাগদাদের কাছে শিয়া মুসুল্লিদের লক্ষ্য গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ হামলায় আরো ৩৫ জন আহত হয়েছেন।
নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন।
বাগদাদের উত্তরাঞ্চলের ইমাম মুসা কাদিমের মাজারে বার্ষিক স্মরণোৎসবে যাওয়ার পথে নাহরাওয়ান এলাকায় গাড়ি বোমাটি রাখা হয়। মুসুল্লিরা পায়ে হেঁটে সেখানে পৌঁছলে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
সূত্র: এএফপি





