ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ৩টা ১৫ মিনিটে এটি আঘাত হানে।
হালমাহেরা দ্বীপের তারনাতে শহর থেকে ১২৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৩৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩ বলে জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে ইউএসজিএস এর মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল।
প্রশান্ত মহাসগারীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানান, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, ভূমিকম্পের কারণে বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
এবি





